ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

কটিয়াদীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রীদ্বয়

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আগমন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আজ রবিবার (২৬ জুলাই) কটিয়াদী সফর করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-১ (হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধিদল আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি মৎস্য হ্যাচারি, জালালপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়ার কাটা খাল’, মসুয়া ইউনিয়নের বেতাল ডুবি, কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজের খেলার মাঠ এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজের মাঠে কাদাযুক্ত পরিবেশ দেখে প্রতিমন্ত্রীদ্বয় অসন্তোষ প্রকাশ করতে শোনা যায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কটিয়াদীজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাদের প্রত্যাশা, জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী কটিয়াদীতে একটি বৃহৎ জনসভায়ও ভাষণ দেবেন।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান করবেন। পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রশাসন, মৎস্য বিভাগ এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram