ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জুস জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)।

রবিবার (২৬ জুলাই) দুপুরে জোনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০টায় মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৭ হাজার ৫০০ পিস ভারতীয় ‘আনমুল’ জুস আটক করা হয়। পণ্যটি অবৈধ পথে মাটিরাঙ্গা বাজার হয়ে চট্টগ্রামে পাচারের চেষ্টা চলছিল।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এসব অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।”

জব্দকৃত পণ্য ও গাড়ির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram