ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

সখীপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি বাচ্চু গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদাবাজির করা মামলায় ফজলুল হক বাচ্চুকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সিপিসি-৩, র‍্যাব-১৪। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎মামলার বাদী 'দি বাংলাদেশ টুডে' পত্রিকার সখীপুর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ জানান, গত ফেব্রুয়ারি মাসে পৌরসভার ৮নং ওয়ার্ডে সখীপুর-বাটাজোর সড়কের এসডিএস মোড় এলাকার কাছে প্রায় ১৫ বছর ধরে বসবাসকারীর নিকট থেকে পুরাতন বাসাটি জমিসহ ক্রয় করেন তিনি। এরপর থেকে সাংবাদিক নাহিদের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বাচ্চু। গত ১২ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিক নাহিদ বাসার সামনে দোকানের সার্টারের কাজ করতে গেলে ফজলুল হক বাচ্চুর নেতৃত্বে নাহিদ ও তার স্ত্রী-সন্তানদের ওপর অতর্কিত হামলা করে। এসময় সাংবাদিক নাহিদকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ওই দিনই সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ বাদী হয়ে সখীপুর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা হওয়ার ১৪দিন পলাতক থাকার পর অবশেষে র‍্যাব তাকে গ্রেফতার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হেলাল উদ্দিন পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ফজলুল হক বাচ্চুর নামে একাধিক চাঁদাবাজিসহ আরো ৭/৮ টি মামলা রয়েছে। ফজলুল হক বাচ্চু সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সামছুল হকের ছেলে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram