ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব শীর্ষক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ “নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১ টার সময় নবাবগঞ্জ সরকারি কলেজের মিলনায়তনে র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ-এর উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, শিক্ষার্থী মাসুদা খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, চাঁপাইনবাবগঞ্জকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টাই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা কেবল বাহিনীর দায়িত্ব নয়; অপরাধ প্রতিরোধে জনগণের সচেতনতা, তথ্য প্রদান এবং সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসম্পৃক্ততা বাড়লে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে এবং চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram