ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

রাজবাড়ীতে ১৯ মামলার দুর্ধর্ষ ডাকাত মিঠুন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ১৯ মামলার দুর্ধর্ষ চোর ও ডাকাত মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা (২৮) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতার মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার রহমত মোল্লার ছেলে।

শনিবার (২৫ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে নেতৃত্বে এসআই মো. সাব্বির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সদর থানার কল্যাণপুর গ্রাম থেকে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানাধীন কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি ১৯টি মামলার আসামি। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram