ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২২
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৫

মুর্শিদাবাদের ভাইরাল ‘চাকার বিছানা’ নিষিদ্ধ করলো পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভাইরাল ‘চাকার বিছানা’ নিরাপত্তার কারণ দেখিয়ে নিষিদ্ধ করেছে পুলিশ। দেশটির মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই খাট-গাড়িটি বানিয়েছিলেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত হয় ঈদের দিন। চাকার বিছানা কেমন চলছে মূলত তা দেখতে বেরিয়েছিলেন নবাব শেখ। বের হবার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই চলন্ত বিছানাটি।

মুর্শিদাবাদ ডোমকল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মোটর ভেহিকলস আইন অনুযায়ী কোনও গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি যে ছিল না অভিযুক্ত নবাব শেখের।

এদিকে, নবাব শেখ জানান, চাকার বিছানা বানানোর উদ্দেশ্য ছিলো একটাই; নিজের বানানো বিছানায় বসে বসেই চায়ের দোকানে চা খেতে যাওয়া।

মূলত, এমন অদ্ভুত উদ্দেশ্যর পেছনে কারণটাও ছিলো অদ্ভুত। তিনি প্রথমে চাকার বিছানার স্বপ্ন দেখেছেন। আর সেই স্বপ্ন সত্যি করার জন্যই তিনি বিছানায় চার চাকা লাগিয়েছেন। এরপর ইঞ্জিনও ফিট করেছেন।

উল্লেখ্য, চলন্ত বিছানা বানানোর জন্য প্রায় দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করেন। একে একে ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্যাংক আর স্থানীয় একটা গাড়ি সারানোর কারখানা থেকে একটি গাড়ির খাঁচাও কেনেন তিনি।

বিছানায় ৮শ’ সিসি ইঞ্জিন লাগানো হয়েছে। এছাড়াও মারুতি ওমনি গাড়ির চেসিস ব্যবহার করা হয়েছে। অবশেষে, বাড়ির পাশেই কাঠমিস্ত্রি, গাড়ির মেকানিকদের সহায়তায় গাড়িটি তৈরি করেছিলেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram