ঢাকা
logo
প্রকাশিত : May 25, 2025

জয়পুরহাটে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।

পরে ভূমি সেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, রেভিনিউ ডেপুটি কালেক্টর মিজানুর রহমানসহ প্রমুখ।

এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় বেশ কয়েকটি স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা বিনামূল্যে পাওয়া যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram