ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৯
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৫

শান্তিগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে কবরস্থানে নিয়ে বলৎকার

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একজন বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে (১১) কবরস্থানের ভিতরে জঙ্গলে নিয়ে পাশবিক নির্যাতন করে বলৎকারের অভিযোগ উঠেছে। গত শনিবার (২৪ মে) সন্ধ্যার পূর্বে উপজেলার জয়কলস গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিশু তাদের একটি গাভী গরু বাড়িতে আনার জন্য হাওরে গেলে একই গ্রামের আব্দুল মোতালিবের পুত্র ইমন মিয়া (২৫) তাকে ভয়ভীতি দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে কাপড় খুলে বলৎকার করে। শিশুটির মলদ্বারে মারাত্মক ক্ষত সৃষ্টি হয় এবং রক্তক্ষরণ শুরু হলে তাকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, “ঘটনার পর ইমনের বাবা-মাকে জানাইলে তারা উল্টো গালিগালাজ করে ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এখন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।”

অভিযুক্ত ইমন মিয়ার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন মিয়া গা ঢাকা দিয়েছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram