

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি উপজেলা শাখাকে প্রাথমিক চিকিৎসা যন্ত্রাংশ অনুদান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ। বুধবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা কক্ষে এ অনুদান হস্তান্তর করা হয়।
এ সময় ইউএনও বলেন, “দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে দ্রুত সেবা দেওয়ার ক্ষেত্রে রেডক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুদান গ্রহণ করেন কালিয়াকৈর উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন সদস্যরা।
উপজেলা প্রশাসনের এ সহযোগিতায় রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা দুর্ঘটনা ও জরুরি মুহূর্তে জনগণকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
