ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৭
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

তিতাসে ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার-২

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মৌটুপী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শাহপুর গ্রামের শামসুল হক ওরফে হাবুল বেপারীর ছেলে একাধিক মামলার আসামি সাগর মিয়া ও একই ইউনিয়নের মৌটুপী গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী সুজন।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌটুপী সুজনের বাড়ি থেকে তাদের দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২ জনকে গ্রেফতারের পর রবিবার (২ মার্চ) সকালে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ডেভিল হান্ট অপারেশনে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram