

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার (২ মার্চ) সকালে হাসপাতালে ভর্তি হন তিনি।
জানা গেছে, গত সপ্তাহে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন ছিলো তার। সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুই দিন ধরে শারিরীক অবস্থা ভালো বোধ করছিলেন না বিএনপির এই নেতা। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমায় এজন্য মহাসচিবের পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
