

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমাবংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মো.নজরুল ইসলামের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফেরদৌস বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। সে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে সখীপুরের দিকে আসার পথে প্রতিমাবংকী এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির সিএনজি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার অটোভ্যানটি সড়ক থেকে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হেলাল উদ্দিন পি.পি.এম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
