ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2026

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি নিয়ে থমথমে ফেনীর ছাগলনাইয়া

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (২৯ জুলাই) অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র‍্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নেয়।

দুপুরের পর থেকে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরের জিরো পয়েন্ট, কলেজ রোড, ছাগলনাইয়া-ফেনী সড়ক ও ছাগলনাইয়া-শুভপুর সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে র‍্যাব ও পুলিশের সদস্যরা সশস্ত্র অবস্থান নেন। তল্লাশির পাশাপাশি শহরজুড়ে নিরাপত্তা টহল জোরদার করা হয়।

বিকেলে কলেজ রোড এলাকায় আলমগীর সিদ্দিকী গ্রুপের কয়েকজন সমর্থক জড়ো হওয়ার চেষ্টা করলে র‍্যাব ও পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এময় ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহেরের সঙ্গে ছাত্রদল নেতা নাদিম উদ্দিন ও তার এক সহযোগীর বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

এর আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু গুরুতর আহত হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ২০ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দেন আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু।

অন্যদিকে, একই দিনের ভোররাতে আলমগীর সিদ্দিকী গ্রুপের সদস্য হানিফ আহত হন। সিদ্দিকী গ্রুপ এ ঘটনার জন্য টিপু গ্রুপকে দায়ী করলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের বলেন, দুই পক্ষের কর্মসূচি ও পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram