ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2026

নির্দিষ্ট মামলা না থাকলে 'শ্যোন অ্যারেস্ট' নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার আসামিকে 'শ্যোন অ্যারেস্ট' দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৯ জুলাই) এ আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা যাবে না বলে আদেশ দেন। একই সাথে, সেসময় সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের এই আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেয়ার সুযোগ থাকতো না।

তিনি আরও জানান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram