ঢাকা
logo
প্রকাশিত : November 27, 2025

নতুন ১৬৬ ইউএনও নিয়োগ, কোন উপজেলায় কে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আটটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ জন্য তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।

১৬৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের ২১ উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ২৯ উপজেলায়, খুলনা বিভাগের ২১ উপজেলায়, রংপুর বিভাগের ২৪ উপজেলায়, রাজশাহী বিভাগের ১৩ উপজেলায়, সিলেট বিভাগের ১৪ উপজেলায় এবং ময়মনসিংহ বিভাগের ১৫ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল যদি ইতোমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, সে ক্ষেত্রে তিনি বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নতুন ইউএনওদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram