ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2026

সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

হিলি প্রতিনিধি: দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় ভারত থেকে কাচামরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিন ৪টি ট্রাকে প্রায় ৩০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

ভারতের কাটিহার থেকে এসব কাচামরিচ আমদানি করা হচ্ছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

দেশে কাঁচামরিচের দাম উর্ধমুখী হয়ে উঠলে গতকাল সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। হিলি স্থলবন্দরের ৭৪ জন আমদানিকারক ২৭ হাজার ১১০টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গতবছরের ২০শে নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram