ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2026

কর্ণফুলী মোহনায় গ্রাউন্ডিং ‘সিএনসি ইউরেনাস’, উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষ

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কর্ণফুলী মোহনায় মাল্টার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস গ্রাউন্ডিংয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে বন্দর চ্যানেলে প্রবেশের সময় জাহাজটি ২ নম্বর লাল বয়ার পাশে তলদেশ মাটিতে আটকে যায়। তবে এ ঘটনায় বন্দরের স্বাভাবিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, বন্দর চ্যানেলে প্রবেশের সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে জাহাজটির তলদেশ চ্যানেলের পাশে মাটিতে আটকে যায়।

ঘটনার পরপরই জাহাজটি উদ্ধার করতে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধারকাজে বন্দরের টাগবোট কাণ্ডারী-২ ও কাণ্ডারী-১১ অংশ নিচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, জাহাজটিতে মোট ১ হাজার ২৮২টি কন্টেইনার রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, ভাটার সময় এ নৌপথে বড় জাহাজের চলাচল সাধারণত সীমিত থাকে। তাই জাহাজটি গ্রাউন্ডিং হলেও বন্দরের সামগ্রিক কার্যক্রম ও অন্যান্য জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram