ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2026

টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় জরিমানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (০৩ আগষ্ট) বিকেলে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এই অর্থদণ্ড করে।

জানা গেছে, উপজেলার মাটিয়ান হাওরে পর্যটকবাহী একটি হাউজবোট থেকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে নিক্ষেপকালে ধৃত এক ব্যক্তির নিকট হতে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে ১০০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এসময় হাউজবোট মালিককে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়৷এবং আশপাশে থাকা হাউজবোডকেও নীতিমালা অনুযায়ী চলাচলের পরামর্শ দেয়া হয়।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, হাওরে আসা প্রতিটি পর্যটকবাহী হাউজবোড ও নৌযান গুলোকে জেলা প্রশাসক কতৃক নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরও জানান, এর ব্যাত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, কোনো ছাড় দেয়া হবে না। উপজেলা প্রশাসন এর এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram