ঢাকা
logo
প্রকাশিত : November 27, 2025

৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়ে পদায়ন

অন্তর্বর্তী সরকার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে ৮২৬ জনকে পদোন্নতি ও পদায়ন দিয়েছে।

বুধবার অধস্তন আদালতের বিচারকদের এই পদোন্নতি দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃতদে দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১লা ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাগণকে প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি পাওয়া প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’-এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি করা হলো। পদোন্নতি পাওয়া বিচারকদের দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।’

এতে আরো বলা হয়, প্রশিক্ষণ/মাতৃত্বকালীন ছুটি/বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram