ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত ২

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই অস্ত্রধারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা।

নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চাঁদ উদ্যানে যৌথবাহিনীর সাথে ঘটনাটি ঘটেছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালায়।

এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়। পরে ওই এলাকায় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং তাদের কাছে একটি রিভলভার ও গুলি পাওয়া যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram