ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১০
logo
প্রকাশিত : নভেম্বর ১৯, ২০২৪

মাওলানা সাদকে ছাড়া ইজতেমা হতে না দেয়ার হুঁশিয়ারি, সড়কে অবস্থান অনুসারীদের

মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেবে না তার অনুসারীরা। মাওলানা সাদকে আসার অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে দাবি করেছেন, ষড়যন্ত্র করে মাওলানা সাদকে আসতে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদ থেকে রওনা দেন সাদপন্থী হুজুররা। অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এ সময় তারা রমনায় রাস্তার ওপর বসে পড়েন।

হুজুররা বলেন, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরুব্বিকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। এবার সেই অবস্থার পরিবর্তন চান তারা। এজন্য মওলানা সাদকে ভিসা দেয়ার দাবি জানান তারা।

জানা গেছে, আন্দোলনকারী আলেমা-ওলামাদের পক্ষে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইতোমধ্যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram