ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৬
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে যুক্ত হলেন আরেক সদস্য। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে মন্ত্রিসভার নতুন এই সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এদিন বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

তারা দুজনেই বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে ছিলেন। এর মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

উভয়ে নতুন দায়িত্ব নিলে তাদের মন্ত্রিত্ব শূন্য হয়। এর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করে ক্ষমতাসীন দল বিএনপি। পরে তিনি শপথ নেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram