

ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলীকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ইয়াসীন আলীর বিরুদ্ধে ‘এখতিয়ারের বাইরে’ গিয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ইয়াসীনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
