

দি বাংলাদেশ টুডে’র বিজ্ঞাপন শাখার সিনিয়র কর্মকর্তা মো: ইব্রাহীম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (শনিবার, ৭ নভেম্বর, ২০২৬) সকালে তিনি তার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
গতকাল বিকালে তার ডেমরার বাসায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাকে ডেমরার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মো: ইব্রাহীম দি বাংলাদেশ টুডেতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে ২০০২ সালে যোগদান করেন। দীর্ঘ ২৪ বছর তিনি দি বাংলাদেশ টুডেতে সততা ও সুনামের সাথে কাজ করেছেন।
মো: ইব্রাহীমের মৃত্যতে শোক জানিয়েছেন পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ আরো অনেকে। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
