ঢাকা
logo
প্রকাশিত : August 12, 2026

আদালতে গোলাগুলির মামলায় আত্মসমর্পণ, কারাগারে বিএনপি নেতা লিয়াকত

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালত এলাকায় গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করা বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বুধবার (১২ আগস্ট) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন লিয়াকত আলী সিকদার। আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ মে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পেছনে পশ্চিম গেটে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মঈন উদ্দিন নামে লিয়াকত আলী সিকদারের এক চাচাতো ভাই গুলিবিদ্ধ হন। এ সময় অস্ত্রসহ একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

সূত্র জানায়, বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে হত্যার উদ্দেশ্যেই ওই গোলাগুলির ঘটনা ঘটানো হয়েছিল-এমন দাবি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে গোলাগুলির ঘটনাটি লিয়াকত আলী সিকদার নিজেই সাজিয়েছিলেন বলে তথ্য পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী সিকদারসহ তার সহযোগীদের আসামি করে মামলা দায়ের করে।

প্রসঙ্গত, ওই দিন পিস্তলসহ আটক জিয়াউল হক জিয়া ঈদগাঁও উপজেলার সীমান্ত পয়েন্টের রামু উপজেলার কালিরছড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram