ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2026

রাত ১০টাই বন্ধ রাবির প্রধান ফটক, যানবাহন চলাচলে নতুন নির্দেশনা

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও চারুকলা গেট বন্ধ হয়ে যাবে। এরপর এসব গেট দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে রাত ১০টার পর যানবাহন চলাচলের জন্য শুধু কাজলা গেট, বিনোদপুর গেট ও স্টেশন বাজার গেট খোলা থাকবে।

এ ছাড়া অফিস চলাকালীন কর্মদিবসে বিকেল ৫টার পর এবং ছুটির দিনগুলোতে সারা দিন ফুট ফাইবার গেট সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তাঁদের ব্যবহৃত যানবাহনে প্রক্টর অফিস থেকে সংগ্রহ করা স্টিকার ব্যবহার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র বহন এবং ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থেকে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদ ও আশঙ্কামুক্ত পরিবেশে ক্যাম্পাসে অবস্থান করে পড়াশোনা করতে পারেন, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল উদ্দেশ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram