

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই মোজাম্মেল হোসেন (৩২) এর মৃত্যুর ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে হাবড়া বাজার সংলগ্ন বড় ব্রিজ তিলাই নদীর পাড়ে আমগাছের ডালে কাপড়ের একটি বেল্ড গলায় পেচানো অবস্থায় একটি ঝুলন্ত লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে বিকালে থানায় নিয়ে এসে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মোজাম্মেল বিরামপুর উপজেলার টাটকপুরের মজিবর রহমানের পুত্র। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানান, বড় চন্ডিপুর হাজীপাড়া গ্রামের মোঃ মোকছেদুলের জামাই। শ্বশুর বাড়ীর লোকজন সবাই ঘটনার পরপরই পলাতক রয়েছে এবং মৃত্যুটি রহস্যজনক।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, নিহতের স্বজনরা থানায় এসেছে, মামলার প্রস্তুতি চলছে।

