ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের নিপ্পন পেইন্ট কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামাল উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। ঘটনার পর পুলিশ ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদারকে আটক করেছে। যুবদল নেতা কামালের মৃত্যুর খবরে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদল নেতা কামাল উদ্দিন ব্যবসায়িক কাজে নিজের প্রাইভেটকার চালিয়ে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার পথে নিপ্পন পেইন্ট কারখানার সামনে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তার গাড়ির সামনের দিকে ধাক্কা দিলে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুছড়ে গাড়ির স্টাডিংয়ের সাথে আটকে যায় সে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী নাঈম সরকার বলেন, ‘আমি দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছে, অপরদিকে থেকে একটি ড্রাম ট্রাক আসছে। চোখের পলকে ড্রাম ট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেন। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড খতিয়ে দেখা প্রয়োজন।’

খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও কোমরের নিচের অংশে বেশি আঘাত পায়।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ড্রাম ট্রাক চালক খলিল হাওলাদারকে মিরসরাই থানা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনায় আহত যুবদল নেতা কামাল উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram