ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

কালিয়ায় ৩২ এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল (কালিয়া) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে এতিমখানা-মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব খেজুর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। তিনি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টুন তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৩১টি এতিমখানা-মাদ্রাসা এবং উপজেলা মসজিদে মোট ৩২ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য এসব খেজুর দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, রমজান উপলক্ষে সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর নির্ধারিত এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসাগুলোর মাঝে যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যাতে ইফতারে এসব খেজুর ব্যবহার করতে পারে সে উদ্দেশ্যেই সৌদি সরকারের পক্ষ থেকে এ উপহার পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার প্রধানরা সৌদি আরব সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram