ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর সদস্য আটক

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কোস্টগার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, আটক ওসমান গণি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করছিলেন। তিনি ডাকাত দলের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram