ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১০
logo
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৪

মায়ানমারের ৫৬ উপজাতি আশ্রয় নিয়েছে রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজার প্রতিনিধি: পাবর্ত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মায়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে তারা ঘুমধুম বাইশপাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসব নারী, পুরুষ ও শিশুরা পুলিশ হেফাজতে রয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মায়ানমারের এই ৫৬ উপজাতি অনুপ্রবেশ করেছে। এর মধ্যে চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ। বিষয়টি উধ্বর্তন মহলকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে পরে জানানো হবে।

পালিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলেছেন, মায়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি এবং জুম চাষ করে জীবনধারণ করতো।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানিয়েছেন, জড়ো হয়ে থাকা মায়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে। উপজেলা প্রশাসন ও বিজিবি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানিয়েছেন, অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram