ঢাকা
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে চান প্রধান নির্বাচক

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার লক্ষ্য, সাকিবকে অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখা।

মঙ্গলবার (২৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুমন জানান, সাকিবের ফেরা নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। তিনি বলেন, ‘সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমিও নিশ্চিত নই।

সে কাল এসে পরশু খেলবে, এমনটা নয়। তার প্রস্তুতির প্রয়োজন আছে। এটা কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়।’ সাম্প্রতিক সময়ে বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে নানা আলোচনা থাকলেও প্রধান নির্বাচকের বিশ্বাস, সাকিবের ভেতরে এখনো অনেক ক্রিকেট বাকি।

তিনি বলেন, ‘সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই সে লম্বা সময়ের জন্য আসুক। আমার মনে হয়, তার আরও দুই বছর খেলার সামর্থ্য আছে।’

সুমন আরো জানান, একজন ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে সাকিব দলে থাকলে ভারসাম্য বজায় থাকে, যা বাংলাদেশের জন্য বড় শক্তি।

তবে সাকিবের মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে দুটি বিষয়ের ওপর, তার আইনি জটিলতার সমাধান এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া। এই দুইয়ের সমন্বয় ঘটলেই আবার লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে দেশের এই পোস্টারবয়কে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram