ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2026

বাগেরহাটের মোরেলগঞ্জে তিন দিন ধরে শিক্ষার্থী নিখোঁজ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান ইসলাম মৃধা (১৪) তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা হুমায়ুন কবির মৃধা মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১১৮৯, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

রায়হান উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া গ্রামের বাসিন্দা ও দিনমজুর হুমায়ুন কবির মৃধার বড় ছেলে। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি।

পরিবার সূত্রে জানা গেছে, রায়হানের মা রানি বেগম চট্টগ্রামে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত। মায়ের কাছে বেড়াতে যাওয়ার পর গত ১৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম থেকে পরিবহনে মোরেলগঞ্জে আসে রায়হান। মোরেলগঞ্জ স্টিল ব্রিজের গোড়ায় স্টেশনে নামার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বহু আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর পিতা দিনমজুর মো. হুমায়ুন কবির মৃধা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বড় ছেলে রায়হান মৃধা মায়ের কাছে বেড়াতে গিয়ে পরিবহন থেকে মোরেলগঞ্জে স্টেশনে নামা হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কোনো সহৃদয় ব্যক্তি রায়হানের সন্ধান পেলে ০১৭৫৯৬২৯৮৩২ নম্বরে যোগাযোগ করার জন্য থেকে অনুরোধ করা হয়েছে। নিখোঁজ রায়হানের রাহাত নামের ৯ বছরের আরেক ভাই রয়েছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিক্ষার্থী রায়হানের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে পুলিশি বার্তা পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram