ঢাকা
logo
প্রকাশিত : September 12, 2026

বাংলাদেশ ব্যাংকার্স টি-টেন ক্রিকেট লীগ


জাকির হোসেন : 🏏 বাংলাদেশ ব্যাংকার্স টি-টেন ক্রিকেট লীগ
আজ সকাল ১০টায় ঢাকা সিটি ক্লাব ক্রিকেট একাডেমির মাঠে বাংলাদেশ ব্যাংকার্স টি-টেন ক্রিকেট লীগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ট্রাস্ট ব্যাংক পিএলসি বনাম মেঘনা ব্যাংক পিএলসি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ট্রাস্ট ব্যাংক পিএলসি মেঘনা ব্যাংক পিএলসিকে ১৭৭ রানের বিশাল টার্গেট দেয়।
জবাবে ব্যাট করতে নেমে মেঘনা ব্যাংক পিএলসি সবকটি উইকেট হারিয়ে ৯ ওভারে মাত্র ৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
🏆 ফলে ট্রাস্ট ব্যাংক পিএলসি ১৩৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
⭐ ম্যাচ সেরা নির্বাচিত হন ট্রাস্ট ব্যাংক পিএলসির অলরাউন্ডার রাজীব, যিনি ট্রাস্ট ব্যাংক পিএলসির রংপুর শাখার রিটেইল ডিভিশনের একজন কর্মকর্তা।
ম্যাচ সেরার পুরস্কারটি তার হাতে তুলে দেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব কাজী ফারহানা ও জনাব সাহেদ ইবনে ওয়াহেদ মহোদয়।
খেলাকে উৎসাহিত করতে এবং দুই দলকে উজ্জীবিত করতে মেঘনা ব্যাংক পিএলসির শত শত কর্মকর্তা মাঠে উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিশেষ করে ট্রাস্ট ব্যাংক পিএলসি ক্রিকেট দলকে সমর্থন ও উৎসাহ দিতে রিটেইল ব্যাংকিং ডিভিশনের অসংখ্য কর্মকর্তা মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন।
ক্রিকেটের প্রতি ব্যাংকারদের এমন ভালোবাসা, উৎসাহ ও অংশগ্রহণ সত্যিই প্রশংসার দাবি রাখে। 🏏💙
অভিনন্দন ট্রাস্ট ব্যাংক পিএলসি ক্রিকেট দলকে এবং ম্যাচ সেরা রাজীবকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram