ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ জাল বিক্রয়ের উদ্দেশে দোকানে রাখার দায়ে ব্যবসায়ী শাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার ও কোষ্টগার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মোঃ হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয়ভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করায় মোরেলগঞ্জ সদর বাজার ও পানগুছি নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram