ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2026

ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে জানা যায়, নিয়মিত মাদক মামলায় এজাহারনামীয় একজন এবং অনলাইন জুয়া খেলার অপরাধে দায়ের করা মামলায় এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মাদক সেবন ও রাখার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে সাজা দেওয়া হয়েছে। একই সময়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা বলেন, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে ভৈরবের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram