ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2026

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডের পশ্চিম দিকে কুট্টাপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, মোঃ এমরান মিয়া, অহিউদ্দিন সরদার, বরি ঠাকুর, খোরশেদ মিয়া প্রমুখ। এ মানববন্ধনে কুট্টাপাড়া গ্রামের কয়েকশত কৃষক পবিবারের লোকজন অংশ নেন।

বক্তাগণ বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ চলমান থাকায় সড়ক পারাপার হতে এলাকার কৃষকদের বিপদের সম্মুখীন হতে হয়। এই সড়কের দক্ষিণ পাশে গ্রামের মানুষের কয়েক হাজার বিঘা জমি রয়েছে। এসব জমিতে গরু মহিষ নিয়ে আসা-যাওয়া ও ফসলের রক্ষণাবেক্ষণ কাজে প্রতিদিনই কৃষকদের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হয়। অনেক সময় সড়ক দুর্ঘটনার কৃষক মৃত্যুবরণ করে। কৃষকদের দুর্ঘটনার ঝুঁকি থেকে রেহাই পেতে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের জরুরী প্রয়োজন। আশুগঞ্জ হতে আখাউড়া স্থলবন্দর চারলেনে উন্নীতকরণ কাজের প্রকল্প পরিচালক সহ ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট কুট্টাপাড়া এলাকায় দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের দাবি করেন এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram