ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬

বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, আসছেন একজন

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে দেন-দরবার করার জন্য দুই আইসিসি কর্মকর্তার ঢাকায় আসার কথা ছিল। তবে জানা গেছে, শেষ পর্যন্ত একজন আসছেন। অন্যজন আইসিসির ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি। এই সফরে সেই প্রতিনিধি বিসিবির সঙ্গে বৈঠক করবেন। এমনকী বাংলাদেশ সরকারের প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হতে পারে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। দাবি তোলে ভেন্যু পরিবর্তনের। এরই প্রেক্ষিতে আজ ১৭ জানুয়ারি বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির দুজন প্রতিনিধি আসছেন। তবে শেষ পর্যন্ত জানা গেছে, একমাত্র প্রতিনিধি হিসেবে আসছেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। এরপরও একাধিকবার চিঠি চালাচালি হয়েছে। যদিও শোনা যাচ্ছে, আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি নয়। এসব নিয়েই মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এটা (শুধু কি বিসিবির সঙ্গেই বসবে) আমি জানি না। কিন্তু আমি জানি কালকে (আইসিসির প্রতিনিধি) আসছে। এটা সভাপতি সাহেব জানে। আসলে সভাপতি, সহ-সভাপতি উনারা বসবেন। আমরা আশা করছি ভালো একটা আউটকাম আসবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram