ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

সরাইলে তিতাসের বুকে নৌকার ঝড়, হাজারো মানুষের উচ্ছ্বাস

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিতাস নদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে দেওড়া, মলাইশ ও গাজীপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচ ঘিরে নদীর দুই তীরে নামে হাজারো মানুষের ঢল।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে বিভিন্ন বয়সী মানুষ দুপুর হওয়ার সাথে সাথেই তিতাসের পাড়ে ভিড় করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগীরা নৌকা নিয়ে এ বাইচে ৬টি দল অংশ নেন। প্রতিযোগী নৌকাগুলোর পাল্লা দিয়ে ছুটে চলার দৃশ্য দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। ঢাক-ঢোলের শব্দ ও উৎসবের আমেজে যেন প্রাণ ফিরে পায় তিতাস নদী।

এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশানক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল করিম রিপন। এতে সভাপতিত্ব করেন লায়ন মোঃ আবদুর রহিম।

নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করেন ক্ষমতাপুর গ্রামের দল, ২য় স্থান অধিকার করেন বুড্ডা গ্রামের দল ও ৩য় স্থান অধিকার করেন ইকতার গ্রামের দল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram