ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

গৌরীপুরে পুকুরের পানিতে ভাসতে থাকা তরুণের মরদেহ উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ভাসতে থাকা সাকিব মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নিজ বাড়ির সামনের পুকুর থেকে এই তরুণের মরদেহ উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ।

নিহত সাকিব মিয়া উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রতিবেশি নিহতের চাচাতো ভাই রোমন মিয়া জানান, সকালে বাড়ির পাশের পুকুরে জাল টান দেওয়ার জন্য জাল আনতে বাড়িতে যাওয়ার পথে ঠাকুরবাড়ির পুকুরে হাত-পা ধুঁইতে যান। পুকুরে গিয়ে দেখেন পানির উপর ভাসছে মরদেহ। পরে এলাকাবাসীকে জানালে প্রতিবেশিরা ছুটে আসে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, সাকিব রাতে বাড়িতে এসে শুয়ে পড়ে। সকালে তার রুমের দরজা খোলা। বাড়ির লোকজন মনে করেছে বাসস্ট্যান্ডে গেছে। পরে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে সাকিবের বাবা মরদেহটি সনাক্ত করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram