ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

ঝিনাইদহের শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: "পুলিশই জনতা, জনতাই পুলিশ, অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" এই শ্লোগানে শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শৈলকুপা থানা এ ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশের আয়োজন করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আলামিন হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram