ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে আত্রাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের নেতৃত্বে এবং সভাপতিত্বে এ অভিযান পরিচালিত হয়। কর্মসূচি চলাকালে সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। জনস্বার্থে যুবদলের এই সামাজিক ও পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​এ অভিযানে অংশ গ্রহণ করেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরকার, আলা উদ্দিন আলা, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, অ্যাডভোকেট আব্দুল মতিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram