ঢাকা
logo
প্রকাশিত : April 13, 2025

কলকাতার এক্স ফ্যাক্টর কী, জানালেন ডি কক

শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলে বড় জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটা ছিল একেবারেই একপেশে। আগে ব্যাট করে চেন্নাই তুলতে পারে মাত্র ১০৪ রান, ঘরের মাঠে যা তাদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

জয়ের পর কেকেআরের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক প্রশংসায় ভাসান তার ওপেনিং সঙ্গী সুনীল নারাইনকে। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ঝড় তোলেন নারাইন। মাত্র ১৮ বলে ৪৪ রান করেন তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ডি কক বললেন, ‘আমি মনে করি নারাইন আর চক্রবর্তী, এই দুইজনের সবচেয়ে বড় দিক হলো ওদের বৈচিত্র্য। ওরা দুজনেই মিস্ট্রি স্পিনার। ওদের বিপক্ষে শট খেলা কঠিন, কারণ আপনি জানেন না পরের বলটা কেমন হবে।’

নারাইনের ব্যাটিংয়ের প্রশংসা করে ডি কক বলেন, ‘সানি যখন ব্যাট করে, তখন ও এক্স-ফ্যাক্টর নিয়ে আসে। সব বোলার জানে ও শুরু থেকেই মারবে। সে শুরু থেকেই মারতে চায়। আমি প্রথম এক-দুইটা বল খেলে দেখি কী হচ্ছে, তারপর চেষ্টা করি ওকে স্ট্রাইক দিতে।’

নারাইনের পরিশ্রমের কথাও বলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ডি কক বলেন, ‘ও সবসময় অনুশীলনে থাকে। এমনকি ঐচ্ছিক অনুশীলনেও অনুপস্থিত থাকে না। ও কঠোর পরিশ্রম করে, আর যখন সেটা কাজে দেয়, তখন আমরা দারুণ শুরু পাই।’

কলকাতা গেল বারের চ্যাম্পিয়ন। দলটির শিরোপাজয়ী তিন আসরের স্কোয়াডেই ছিলেন, এমন একমাত্র ক্রিকেটার হলেন সুনীল নারাইন। তার হাত ধরে শিরোপাটা নিশ্চয়ই এবারও চাইবে কলকাতা নাইট রাইডার্স!

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram