ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ইরানে আবারও সরকারবিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভির

ইরানে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও ইরানিদের বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গেছেন রেজা পাহলভি। সেখান থেকে তিনি ইরানিদের বলেছেন, শনিবার যেন তারা সবাই আবার আন্দোলনে নামেন।

যুক্তরাষ্ট্রে বাস করা রেজা, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আর কখনো ইরানে ফেরেননি। গত মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। যা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমন করে দেশটির সরকার।

যেহেতু নিরাপত্তাবাহিনীর গুলি ছোড়ার শঙ্কা আছে, তাই তিনি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, এই চেতনাকে ধারণ করে, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি—আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আপনারা আপনাদের ঘর এবং বাড়ির ছাদ থেকে আওয়াজ তুলুন। 

তিনি আরও জানান, আপনাদের দাবিগুলো উচ্চকণ্ঠে জানিয়ে দিন। আপনাদের ঐক্যের শক্তি প্রদর্শন করুন। এক অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসকের বিরুদ্ধে জয়ী হবই।

সূত্র: টাইমস অব ইসরাইল

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram