ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

জয়পুরহাটে বেসরকারি সংস্থা এসডিএস এর উদ্যোগে গবাদি পশু বিতরণ

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বৈশ্বিক মহামারী প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গবাদি পশু বিতরণ করা হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবি’র বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)’র উদ্যোগে সংস্থা প্রাঙ্গনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর এর ট্রেনিং অফিসার ডাঃ এস এম খুরসিদ আলম, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন, এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সংস্থার সভাপতি গোলসান আরা গ্যালীন, সংস্থার প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মুঞ্জুরে মওলা পলাশ সহ গন্যমান্য ব্যাক্তিগণ।

অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলার প্রায় ৭০টি পরিবারের মাঝে বিনামূল্যে একটি করে বকনা গরু দেয়া হয়। এর পূর্বে গরু প্রতিপালন বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram