

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর জেলার রাজবাড়ী-বালিয়াকান্দি রোডের মাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সং'ঘর্ষে পলাশ পরামাণিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ পরামাণিক রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা আরজু পরামাণিকের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। বাসটি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিপাড়া ব্রিজ সংলগ্ন সড়কে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে পলাশ পরামাণিক গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সূত্র জানায়, মোটরসাইকেল চালক যুবকটি তার গাড়ী রাস্তায় একে বেকে চালাচ্ছিল। ফলে বাসটি একেবারে সামনে চলে আসলে সে আর মোটরসাইকেলে ব্রেক করতে পারে নাই।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মর্গে পাঠানো হয়েছে।
