ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

মানবাধিকার ইস্যুতে ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করে তাদের অবস্থানকে ‘লজ্জাজনক দ্বিমুখী নীতি’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (১২ আগস্ট) মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে তেহরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সমালোচনা করায় এই প্রতিক্রিয়া জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেন, বিশ্ববাসীকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দেওয়া ফ্রান্সের মতো দেশগুলোর বন্ধ করা উচিত। তাদের এই দ্বিমুখী নীতি স্পষ্ট এবং অত্যন্ত লজ্জাজনক।

তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সমর্থন জানিয়ে আপনারা যেটুকু নৈতিক অবস্থান কল্পনা করেছিলেন, তা-ও সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছেন।

এর আগে বুধবার ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ২০টি দেশ যৌথ বিবৃতিতে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কঠোর নিন্দা জানিয়েছে। ওই বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ, বেআইনিভাবে আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। পশ্চিমাদের এই সম্মিলিত বিবৃতির প্রেক্ষিতেই এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram