ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি

জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ওই হ্রদের একজন কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৯০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন ফেরিটিতে ১২০ জন ছিল। তাদের মধ্যে শিশু ছিল ১২।

মঙ্গলবার বৈরী আবহাওয়ার মধ্যে সরকারি ফেরিটি ডুবে যাওয়ার পরপরই এক প্রত্যক্ষদর্শী জানায়, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা গিয়েছিল।

জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানায়, নিবন্ধিত টিকিট বিক্রির তথ্য অনুযায়ী জাহাজটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন।

এ ছাড়া টিকিট কেনার বয়সের কম বয়সী শিশুও জাহাজে থাকতে পারে। তবে এদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) এই জলযানটি উত্তরাঞ্চলীয় কারিবা শহর এবং বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে সাধারণ মানুষকে পারাপারের কাজে নিয়োজিত ছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram