ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত মহিলা নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুর দুইটার দিকে কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের কাপাসিয়া মোড় এলাকায় ওই মহিলা রাস্তা পারাপার হওয়ার সময় প্রাণ আরএফএল কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ-১২-১৬০৮) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত মহিলার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। ময়নাতন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহামেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কার্যক্রম ও আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram