ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে টাংগুয়ার হাওরের ৮ ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে আটটি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। হাওরের প্রতিবেশ গত সংকটাপন্ন ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। এসময় আটটি মামলায় ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে নৌকাগুলোকে জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতায় মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক জানান, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় এলাকাবাসী ও নৌযান মালিক ও শ্রমিক এবং সচেতন মহল বলছেন, হাওরের প্রতিবেশ গত সংকটাপন্ন ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) এলাকায় চিহ্নিত করে সাইনবোর্ড লাগানোর পাশাপাশি আনসার সদস্যদের নিয়োজিত করা হলে নৌযান চালকগণ তা সহজে বুঝতে পারবে এবং কেউই অবৈধভাবে টাংগুয়ার হাওরে প্রবেশ করবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram